প্রথম খণ্ড
এক সওদাগরের পুত্র। হেসে খেলেই দিন যাচ্ছিল তার। কিন্তু দিন তো আর এক ভাবে যায় না। এক সময় বেশ বড় হয়ে উঠে সে। এবার তো কাজকর্ম কিছু করতে হবে। কত দিন আর হেলায় দিন কাটে? তাই একদিন সাওদাগর তার পুত্রকে ডেকে বললেন, শুনো হে বৎস। তুমি বড় হয়ে উঠেছ। এবার কাজে মন দাও। ব্যবসা বাণিজ্য শিখো, বাণিজ্য করো। এই নাও তিনশ’ রৌপ্যমুদ্রা, এটাই তোমার ব্যবসার পুঁজি। বেরিয়ে পড়ো বাইরের দুনিয়ায়। খুঁজে নাও তোমার ভাগ্যকে। মনে রেখো, আজ থেকে তোমার দায়িত্ব তোমার নিজের। তোমার ভাগ্য তোমাকেই খুঁজে নিতে হবে। তোমার কর্মের ওপরই নির্ভর করবে, তুমি ধনী হবে নাকি গরিব। যাও, বেরিয়ে পড়ো।
সওদাগরপুত্র রৌপ্যমুদ্রাগুলো হাতে নেয়। তারপর মা-বাবার কাছ থেকে বিদায় নিয়ে যাত্রা শুরু করে ভাগ্য অন্বেষণে। বেশি দূর যায়নি, হঠাৎ তার চোখে পড়ে এক অবাক করা কাণ্ড। কয়েকটি ছেলে একটি কুকুর ছানাকে নিয়ে খেলছে। (চলবে)