গত দিনের পর
এখানে এসে দেখে একদল সাপুড়ে একটি সাপের বাচ্চাকে নিয়ে রীতিমতো ঝগড়া শুরু করে দিয়েছে। ওঝাদের কেউ বলছে এটাকে আমি ধরেছি। এটা আমার। কেউ বলছে, না, এই সাপের বাচ্চাটি আমার। আমি একে নিয়ে যাবো, পুষব। খেলা দেখাব।
সওদাগরপুত্র দেখে একটি মাত্র সাপের বাচ্চা। মাথায় তার কুলোপনা ফণা। সবার দাবি, সাপের বাচ্চাটি তার। কেউই অধিকার ছাড়তে রাজি নয়। চলতে চলতে সেখানেই উপস্থিত হয় সওদাগরপুত্র। বলে, তোমরা সাপের বাচ্চাকে আমার কাছে বিক্রি করে দাও। আমি এটিকে একশ’ রৌপ্য মুদ্রা দিয়ে কিনে নেবো। মুদ্রাগুলো তোমরা সমান ভাগ করে নিয়ে নাও।
এমন লোভিনীয় প্রস্তাবে ওঝারা রাজি হয়ে যায়। সাপটিকে কিনে নেয় সওদাগরপুত্র। তার কাছে এখন তিনটি প্রাণী। কুকুর ছানা, বিড়াল ছানা ও একটি সাপের বাচ্চা। সে এই তিনটি প্রাণীকে নিয়ে হেঁটে হেঁটে আরো অনেকটা পথ এগিয়ে যায়। সামনে দেখতে পায় একটি ঝর্ণা। কলকল ছন্দে তার পানি বয়ে যাচ্ছে। (চলবে)