ছোট্ট বন্ধুরা,

তোমরা যষ্টিমধুর নাম নিশ্চয়ই শুনেছ। এটি কী? বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ঔষধি গাছ। এ গাছের মূল ওষুধ তৈরি করতে ব্যবহার করা হয়। এতে রয়েছে গ্লিসারজিন নামে একটি কার্যকরী উপাদান।
যষ্টিমধু আলসার উপশম, কণ্ঠনালির প্রদাহ নাশ এবং রক্তনালিতে রক্ত জমাটবাঁধা প্রতিরোধ করে। এটি স্নিগ্ধকারক, কফ নিঃসারক ও এন্টিহিস্টামিন হিসেবেও কাজ করে। এ ছাড়া এটি লিভার সুরক্ষায়ও ভূমিকা রাখে। কঠিন শব্দগুলো বড়দের কাছে বুঝে নিতে চেষ্টা করো, কেমন? যষ্টিমধুর ইংরেজি খরয়ঁড়ৎরপব.

গ্রন্থনা : ইমরুল হাসান