(গত দিনের পর)
এখন যদি পুরস্কৃত করতেই চান, তা হলে আপনার হাতের দ্যুতিময় ওই আংটিই চাই আমার। আর চাই আপনার কুরসীর পাশে রেখে দেয়া ওই পানপাত্রটি।
এ কথা শুনে নাগরাজ ইন্দ্রাশা চমকে ওঠে। কে শিখিয়ে দিয়েছে এ কথা তোমাকে? নিশ্চয়ই আমার পুত্র!
হঁ্যাঁ, নাগরাজ, আপনার পুত্রই আমাকে এ কথা শিখিয়ে দিয়েছে।
ইন্দ্রাশা বলে, আচ্ছা, ওয়াদা যখন করেছি, সেটা আমার পূরণ করতেই হবে। এই নাও তোমার পুরস্কার। এ কথা বলে তিনি দিয়ে দিলেন তার হাত থেকে খসিয়ে সেই আংটিটি এবং তার কুরসীর পাশে রেখে দেওয়া পানপাত্রটি। ইন্দ্রাশা বললেন, ওহে মানবসন্তান, আমার পুত্র অন্যায় কিছু করেনি। সে ঠিক লোকটাকেই বেছে নিয়েছে। তোমার মতো কোমল হৃদয়ের কোনো মানবের হাতেই এই আংটি শোভা পাবে। এই আংটির সদব্যবহার করবে তুমি, এটাই আমার প্রত্যাশা। (চলবে)
