হামানদিস্তার কথা বলছি। চেনো কি? এটি কী? একধরনের সরল যন্ত্র, যা সাধারণত একটি লোহার পাত্র ও একটি লোহার দণ্ড দিয়ে তৈরি করা হয়। তবে অন্য ধাতু বা উপাদান দিয়েও হামানদিস্তা তৈরি করা যায়। হাত দিয়ে কঠিন দ্রব্যাদি চূর্ণ করার উপযোগী সরল যন্ত্রের নামই হামানদিস্তা। একে হামানদিস্তেও বলে। তোমাদের বাড়িতেও এটি থাকতে পারে।
তোমরা জেনেছ হামানদিস্তা সাধারণত কী দিয়ে তৈরি করা হয়, মনে আছে নিশ্চয়? লোহা ছাড়া অন্য ধাতু দিয়েও যে এটি তৈরি করা যায়, সে সম্পর্কেও তোমাদের ধারণা হয়েছে। পিতল, তামা, ব্রোঞ্জ, কাঁসা, ইস্পাত ইত্যাদি ধাতু দিয়ে হামানদিস্তা তৈরি করা যায়। এমনকি, কাঠ দিয়েও এটি তৈরি করা যায়। দামানদিস্তা দিয়ে পান, লতাপাতা, ভেষজ উদ্ভিদের অংশ ইত্যাদি চূর্ণ করা যায়। কিছু হামানদিস্তায় কঠিন দ্রব্য বা পদার্থও চূর্ণ করা যায়। এতে করা চূর্ণ দিয়ে বিভিন্ন ওষুধ তৈরি করা হয়, অন্য কাজেও লাগে।
