উড়–ক্কু মাছের কথা বলছি। এ মাছ কখনো কখনো লাফ দিয়ে পানি থেকে ওপরে ওঠে এবং পাখনায় ভর করে কিছুটা পথ চলে ।
মাছ খেতে খুব ভালো লাগে, তাই না? তোমরা অনেক মাছ দেখেছ, আবার বিভিন্ন ধরনের মাছের নাম শুনেছ। পৃথিবীতে রয়েছে অসংখ্য প্রজাতির মাছ। উড়–ক্কু মাছ কী? যে মাছ উড়তে পারে তাকে বলে উড়–ক্কু মাছ। এ মাছ কিন্তু বেশিক্ষণ উড়তে পারে না।
তোমরা হয়তো জানো, উড়–ক্কু মাছ প্রকৃতপক্ষে ওড়ে না, বাতাসে ভেসে কিছু দূর পর্যন্ত যেতে পারে।
উড়–ক্কু মাছের পাখনা আছে। কখনো কখনো এ মাছ লাফ দিয়ে পানি থেকে ওপরে ওঠে এবং পাখনায় ভর করে কিছুটা পথ চলে বাতাসে ভেসে। প্রায় ৩০০ মিটার পর্যন্ত এরা বাতাসে ভেসে চলতে পারে। কখনো যেতে পারে এরচেয়ে বেশি দূরে। উড়–ক্কু মাছের শূন্যে ভেসে চলার সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ৬৪ কিলোমিটার। উড়–ক্কু মাছ কোথায় পাওয়া যায়? সাগরে, বিশেষ করে প্রশান্ত মহাসাগরে।
