(গত দিনের পর)

দেহে তৃপ্তির আমেজ ছড়িয়ে পড়ল। তার মাথা এখন কাজ করতে শুরু করেছে। সে ভাবলো, আচ্ছা, হাতের এই আংটির সাথে কথা বলে দেখি তো।
সওদাপুত্র এবার তার অনামিকা আঙ্গুলে পরে থাকা আংটিকে বলে, ওহে আংটি, তুমি এতদিন ছিলে কার?
আংটি উত্তর দেয়, নাগরাজ ইন্দ্রাশার।
এখন কার?
এখন তোমার।
তুমি আমার যদি হয়ে থাকো, তাহলে, সামনের দিগন্ত বিস্তৃত এই সমতল ভূমিতে আমার জন্য একটি সুরম্য অট্টালিকা বানিয়ে দাও। আর সেই অট্টালিকায় আমার জন্য এনে দাও বিশ্বের সুন্দরীতম এক রূপের রাজকন্যাকে।
মুখে উচ্চারণ করতে যতটুকু সময় লাগলো তার। দেখতে দেখতে সওদাগর পুত্রের চোখের সামনেই তৈরি হয়ে গেল সুবিশাল সুন্দর কারুকাজের এক সুরম্য অট্টালিকা। এর পর সওদাগরপুত্র দেখে ওই আট্টালিকার তোরণ থেকে সুন্দরী এক তরুণী রাজকন্যার মতো বেরিয়ে আসছে তাকে আমন্ত্রণ করে রাজপ্রাসাদে নিয়ে যেতে।
(চলবে)