ছোট্ট বন্ধুরা,
তোমরা বাঘ চেনো নিশ্চয়ই? এটি বণ্যপ্রাণী, স্বভাবে হিংস্র যা তোমাদের জানাই আছে। মাংসাশী এ প্রাণী ভয়ঙ্কর হলেও দেখতে কিন্তু মন্দ নয়। এর শাবক দেখতে সুন্দর। বাঘের শাবক মানে বাঘের বাচ্চা। অনেকে বলে বাঘশাবক, কেউবা বলে ব্যাঘ্রশাবক। ছবিতে এক জোড়া ব্যাঘ্রশাবক দেখো। ভালো লাগছে? আঁকবে নাকি? অবসরে আঁকতে পারোÑ পড়াশোনার ক্ষতি করে নয়, কেমন?