(গত দিনের পর)
মুহূর্তের মধ্যেই তার মনে পড়ে যায় সেই শ্রী আংটির কথা। সেটি তো সেদিন সে তার রূপের কন্যার হাতে পরিয়ে দিয়েছিল! তা হলে কি রূপের কন্যাই তার সাথে প্রতারণা করেছে? আবার ভাবে, না রূপের কন্যা প্রতারণা করতে পারে না। নিশ্চয়ই রূপের কন্যা নিজেই কোনো প্রতারণার শিকার।
গুমরে কেঁদে উঠে সওদাগর পুত্রের মন। না জানি আমার রূপের কন্যার কী বিপদই না এখন। তার সেই বিশ্বস্ত কুকুর ছানা ও বিড়াল ছানাসহ কোথায় আছে সে? কী করছে তারা?
কী করা যায় এখন? ভাবতে ভাবতে সওদাগর পুত্রের মনে পড়ে পাতালপুরীর কথা। সেই নাগপুত্রের কথা। নাগরাজ ইন্দ্রাশার কথা। আর তখনই সে সিদ্ধান্ত নেয় পাতালপুরীতে যাবে। নাগরাজ ইন্দ্রাশার কাছে গিয়ে তার দুঃখের কাহিনী খুলে বলবে। নাগরাজ ইন্দ্রাশার দেয়া শ্রী আংটি ছিল সেটি। এমন বিপদের সময় নাগরাজ তাকে নিশ্চয়ই সাহায্য করবে।
(চলবে)
