ছোট্ট বন্ধুরা,
বাংলাদেশের সব জায়গায় ছড়িয়ে আছে বিভিন্ন ঔষধি গাছ। এগুলোরই একটি পুনর্নবা। ওষুধ তৈরি করতে এ গাছের বীজ, কাণ্ড ও মূল ব্যবহার করা হয়।
পুনর্নবা মূত্রকারক ও বিরেচক। এটি কফ নিঃসারক হিসেবেও কাজ করে। ক্ষুধা বাড়ায়, কারণ এটি হজমকারক। টনিক হিসেবেও এটি কাজ করে। আজ তোমরা কয়েকটি কঠিন শব্দ পড়লে, তাই না? উচ্চারণ করতে অসুবিধা বা বুঝতে সমস্যা হলে বড়দের সহায়তা নেবে, কেমন? মনে রেখো, পুনর্নবার ইংরেজি চরমবিবফ. এবার ছবি দেখো।
