ছেলেটি ভদ্র, অমায়িক। গ্রামের এক নোবলম্যানের নওকর সে। চাকর আর কী। মনিবের বাড়িতেই থাকে, কাজকাম করে। ফাই-ফরমায়েশ খাটে। মনিবকে বড় সম্মান করে। কাজেও কোনো আলসেমি নেই নওকরের। কিন্তু তাকে নিয়ে বড় সমস্যায় আছেন মনিব। আলসেমি নেই ঠিকই, কিন্তু কাজকাম করতেই চায় না সে।
অন্য চাকর-বাকরদের সাথে মাঠে কাজে পাঠালে, কখন যে সবার চোখকে ফাঁকি দিয়ে সে চলে যাবে, কেউ টেরও পাবে না। অবশ্য যতক্ষণ কাজ করে সে, বেশ ভালোভাবেই করে। কিন্তু ফাঁক পেলেই ফুরুৎ। তাকে আর দেখা পাবে না কেউ। সবার চোখ ফাঁকি দিয়ে সে চলে যাবে দূরে। কোনো বনে বাদাড়ে বা অন্য কোনোখানে। অল্প বয়স তো। মনের খেয়ালি ভাবটা এখনো কেটে ওঠেনি তার। (চলবে)
ছেলেটি ভদ্র, অমায়িক। গ্রামের এক নোবলম্যানের নওকর সে। চাকর আর কী। মনিবের বাড়িতেই থাকে, কাজকাম করে। ফাই-ফরমায়েশ খাটে। মনিবকে বড় সম্মান করে। কাজেও কোনো আলসেমি...
