(গত দিনের পর)
নোবলম্যানের আরো অনেক চাকর-বাকর আছে। অনেক দাস-দাসী আছে। কিন্তু সবার চেয়ে এই সুঠামদেহী যুবক নওকরকেই তিনি বেশি ভালোবাসেন। নোবলম্যান তাকে কাজকর্মে খুব একটা পাঠায়ও না। যদিও বা কখনো সখনো পাঠায়, অন্য চাকর-বাকরদের সাথে পাঠায়। মাঠের ভারী কোনো কাজে একা পাঠায় না তাকে। অন্যদের সাথে যুবকটিও মাঠে যায়, কিন্তু কাজ করে না। কখন যে চোখের আড়াল হবে, কেউ টেরও পাবে না। চোখের আড়াল একবার হতে পারলেই হলো, চলে যাবে সে বনে বাদাড়ে, নদীর কিনারে বা বিজন কোনো মরুতে।
একদিনের ঘটনা। নওকরটি অন্যদের সাথে মাঠে গিয়েছে এবং যথারীতি সবার চোখকে ফাঁকি দিয়ে চলে গেছে কোথাও। রীতিমতো হারিয়ে গেছে। এবার সে চলে গেছে গহিন এক বনে। অজানা, অচেনা বনের ভিতর দিয়ে হাঁটছে সে। উদাস মনে হাঁটছে। (চলবে)
