ছোট্ট বন্ধুরা,
তোমরা হয়তো উল্লুক সম্পর্কে জানো। কেউ কেউ হয়তো দেখেছÑ বাস্তবে কিংবা ছবিতে। উল্লুক দীর্ঘ-বাহু বানরবিশেষ। এ প্রাণীর লেজ নেই। এটি বেশ চালাক ও চটপটে। উল্লুক কোথায় পাওয়া যায়? দক্ষিণ-পূর্ব এশিয়ার জঙ্গলে। এ বানর খায় কী? ফল। এটি কোথায় থাকতে পছন্দ করে? পাহাড় ও ঢালু জমিতে।
উল্লুক দু’পায়ে সোজা হয়ে হাঁটতে পারে। এটি হাত বা আঙ্গুল দিয়ে নিজের কাজও করতে পারে। এর শ্রবণ, দর্শন ও স্পর্শন অনুভূতি প্রখর।
কঠিন শব্দগুলো বড়দের কাছে বুঝে নিতে চেষ্টা করবে, কেমন? এবার ছবি দেখো।
Ñইমরুল হাসান