(গত দিনের পর)

: শস্যের আঁটিখানি নিয়ে তুমি চলে যাবে মনিবের বাড়ির পাশের যে ফাঁকা জায়গাটুকু আছে, সেখানে। তোমার এহেন কাজে সবার মনে কৌতূহল জন্মাবে। মনিবও অবাক হবেন। তিনি তোমার পিছু পিছু আসবেন। অন্য চাকর-বাকরেরাও তোমাকে অনুসরণ করবে। তুমি বাড়ির ফাঁকা জায়গাটিতে গিয়ে শস্যের আঁটিতে আগুন ধরিয়ে দেবে। আগুনের লেলিহান উঠবে উপরে। সবাই অবাক হয়ে দেখবে।
: কী দেখবে?
: দেখবে, সেই আগুনের ফুলকি থেকে এক অপরূপা সুন্দরী হেঁটে হেঁটে বের হয়ে আসছে। আগুনের লেলিহান শিখা থেকে মেয়েটি হেঁটে তোমার সামনে চলে আসবে। তাকেই তুমি বিয়ে করো। তোমার স্ত্রী বানিয়ে নাও। নিঃসঙ্গ পৃথিবীতে তোমার একজন আপন মানুষ হবে। (চলবে)