(গত দিনের পর)
মনিব তখন বলে, শস্যআঁটি নিয়ে তুমি কী করবে? তুমি তো আমার বাড়িতেই থাকছ, আমার বাড়িতেই খাবার খাচ্ছ। তোমার তো আর বাইরে রান্না করে খেতে হবে না। কেউ নেই-ও তোমার।
নওকার কোনো কথা বলে না। তার একগোছা শস্যআঁটিই চাই।
অবশেষে মনিব তার বাড়ির আঙিনায় স্তূপ করে রাখা হাজারো শস্যের আঁটি থেকে এক আঁটি শস্য এনে নওকরকে দিলেন। নওকর সেই শস্যগোছা নিয়ে বাড়ির পাশের খোলা জায়গায় চলে গেল। মনিবও কৌতূহলবসত তার পিছু নিলেন। মনিবের পিছু পিছু অন্য চাকর-বাকরেরাও সেখানে গেল। সবার চোখেই জিজ্ঞাসু দৃষ্টি। যুবকটি কী করবে এই শস্যআঁটি নিয়ে।
এদিকে বাড়ির পাশের খোলা জায়গায় গিয়ে সাপের কথা মতো শস্যের গোছায় আগুন ধরিয়ে দিলো নওকর। দাউ দাউ করে জ্বলে উঠল আগুনের শিখা।
(চলবে)