ছোট্ট বন্ধুরা,
বিভিন্ন খেলা সম্পর্কে তোমরা জানো। স্কেটিং সম্পর্কে জানো কি? এটি কী? শীতের দেশের একটি খেলা। বরফের ওপর এটি খেলা হয়। এ খেলা খেলার জন্য বিশেষ ধরনের বুটজুতার তলায় কাঠ আর ইস্পাতের পাত (স্কেট) লাগানো হয়। এ ধরনের জুতা পায়ে দিয়ে বরফের ওপর দিয়ে দ্রুতগতিতে পিছলে চলতে হয়। স্কেটের তলায় চাকাও লাগানো থাকতে পারে। চাকাযুক্ত স্কেটকে রোলার স্কেট বলে। বাংলাদেশে কোথাও বরফ পড়ে না। তাই এখানে বরফে এ খেলা হয় না। তবে অনেকে বিশেষ কায়দায় পাকা স্থান বা রাস্তায় স্কেটিং খেলে।
-ইমরুল হাসান
ছোট্ট বন্ধুরা, বিভিন্ন খেলা সম্পর্কে তোমরা জানো। স্কেটিং সম্পর্কে জানো কি? এটি কী? শীতের দেশের একটি খেলা। বরফের ওপর এটি খেলা হয়। এ খেলা খেলার...
