(গত দিনের পর)
এর কিছুক্ষণ পর। আগুন যখন লিক লিক করে আকাশমুখে উঠে যেতে লাগল, তখনই ঘটল ঘটনাটি। সবাই অবাক বিস্ময়ে দেখে আগুনের সেই শিখা থেকে এক অপরূপা সুন্দরী বেরিয়ে আসছে। মেয়েটি হেঁটে হেঁটে ওই নওকরের সামনে গিয়ে দাঁড়ায়। তারপরে বলে, আমি নাগকন্যা, আমাকে তোমার স্ত্রী বানিয়ে নাও।

এর পরের ঘটনা। মহা ধুমধামে বিয়ের আয়োজন হতে লাগল। মনিব নিজেই সব আয়োজন করতে লাগলেন। তিনি বললেন, এ বিয়ে হবে মহা ধুমধামে। ব্যান্ডপার্টি আনা হলো। গায়কদল আনা হলো। শত শত লোকের খাবারের আয়োজন হলো।
বিয়ে হয়ে গেল নওকরের সাথে আগুনের শিখা থেকে ওঠে আসা নাগকন্যার। নোবলম্যানের আগ্রহে তার বাড়ির পাশেই নওকরকে এক টুকরো জমি দেয়া হলো। সেখানে ঘর বেঁধে থাকবে তারা।
(চলবে)