ছোট্ট বন্ধুরা,
বলতে পারো কোন লোহা দিয়ে কী বানানো বা তৈরি করা যায়? একটু মাথা খাটাও। হ্যাঁ কিছু পারছ, আর কিছু পারছ না। ঠিক আছে, বলেই দিচ্ছি। এবার খুশি?
ঢালাই লোহা দিয়ে তৈরি করা হয় থাম, জালবেড়া (রেলিং) ইত্যাদি। পেটা লোহা দিয়ে তৈরি করা হয় কামানের জিনিস। ইস্পাত দিয়ে তৈরি করা হয় কড়িবরগা, শিক, রেললাইন ইত্যাদি। সংকর ইস্পাত দিয়ে তৈরি করা হয় বিভিন্ন ধরনের যন্ত্র, যুদ্ধজাহাজের বর্ম, বাসনপত্র ইত্যাদি। এবার ছবি দেখো। ইচ্ছে করলে অবসরে আঁকতেও পারো।