ছোট্ট বন্ধুরা,

তোমরা হয়তো আর্কটিক অঞ্চলের নাম শুনে থাকবে। অঞ্চলটির অবস্থান কোথায়? কোন অঞ্চল আর্কটিক অঞ্চল নামে পরিচিত? উত্তর মেরুর চার দিকের এলাকাই আর্কটিক অঞ্চল নামে পরিচিত। অন্য কথায়, আর্কটিক বিশেষ বৃত্তের ভেতরের এলাকাটিই আর্কটিক অঞ্চল। এতে স্থান পেয়েছে আর্কটিক মহাসাগর এবং রাশিয়া, স্ক্যানডিনেভিয়া, গ্রিনল্যান্ড ও কানাডার অংশবিশেষ।
শীতকালে আর্কটিক অঞ্চল স্বাভাবিকভাবেই বরফে ঢেকে যায়।
তাপমাত্রা সহজেই পৌঁছে মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াসে।
গ্রীষ্মকালে আর্কটিক অঞ্চলের সবচেয়ে গরম অংশ তুন্দ্রায় গুল্ম, উইলো ও বার্চগাছ দেখা যায়। মেরু ভল্লুক, মেরু খেঁকশিয়াল, কস্তুরী ষাঁড় ছাড়া অন্য কোনো প্রাণীর দেখা মেলে না।