চাঁদমালার কথা বলছি। এটি চাঁদ দিয়ে গাঁথা মালা কিংবা চাঁদের জন্য বানানো কোনো মালা নয়। তাহলে চাঁদমালা কী?
এটি হচ্ছে একটি জলজ উদ্ভিদের নাম। পাতা দেখতে অনেকটা গোলগাল চাঁদের মতো। হয়তো তাই এই নাম। চাঁদমালার ইংরেজি নাম Crested floating heart, White water snowflake, White snowflake. এটা মেনান্থাসি পরিবারের অন্তর্ভুক্ত। এর বৈজ্ঞানিক নাম Nymphoides hydrophylla.
চাঁদমালা বাংলাদেশ ও ভারতের স্থানীয় জলজ উদ্ভিদ। লতানো এ জলজ উদ্ভিদের গিঁট থেকে শিকড় গজায়। এর ভাসমান পাতা প্রায় গোল। এর ওপর মসৃণ, নিচে একটা শিরাজাল। পাতা পাঁচ থেকে আট সেন্টিমিটার চওড়া এবং বোঁটা চার সেন্টিমিটার লম্বা। এ উদ্ভিদে ছোট ছোট সাদা ফুল ফোটে। ফুলে পাপড়ি সংখ্যা পাঁচটি। চাঁদমালার ফলের আকারও গোল।
চাঁদমালা দেখতে বেশ আকর্ষণীয়। হয়তো তোমরা এ উদ্ভিদ দেখে থাকবে।
চাঁদমালার কথা বলছি। এটি চাঁদ দিয়ে গাঁথা মালা কিংবা চাঁদের জন্য বানানো কোনো মালা নয়। তাহলে চাঁদমালা কী? এটি হচ্ছে একটি জলজ উদ্ভিদের নাম। পাতা...
