(গত দিনের পর)

ডাকাত সরদার : হু, বুঝলাম। তোদের চেহারাই তো বলে দিচ্ছে, তোরা মিসকিন, কামলা খেটে খাস। তা কোথায় যাচ্ছিস কাজের সন্ধানে?
দ্বিতীয় বন্ধু : আমরা মরুপথ পাড়ি দিয়ে দক্ষিণে সাগর পাড়ের কোনো বন্দরে যাবো। সেখানে গিয়ে কাজ করব। ভাগ্য ফিরিয়ে আনব নিজেদের।
ডাকাত সরদার : সে তো অনেক দূর হে? এতটা মরুপথ হেঁটে পাড়ি দিতে পারবি?
ডাকাত সরদার তার দলের একজনকে ডেকে বলে, এই কে আছিস? এদের দেহ তল্লাশি কর। খুঁজে দেখ, এদের সাথে মূল্যবান কিছু আছে কি না। নাকি আসলেই মিসকিন এরা।
ডাকাত দলের একজন এসে দুই বন্ধুর দেহ তল্লাশি করে। কিন্তু কিছুই পায় না। (চলবে)