ছোট্ট বন্ধুরা,
জানো, জলে ও স্থলে বিভিন্ন ধরনের প্রাণীর বাস। স্থলের প্রাণীগুলোর মধ্যে ১০টি সবচেয়ে ভারী।
আজ তোমরা জানবে জলহস্তী সম্পর্কে। এটি একটি উভচর প্রাণী। স্থল বা ডাঙার সবচেয়ে ভারী ১০টি প্রাণীর একটি জলহস্তী। এটি সর্বোচ্চ সাত হাজার ১০০ পাউন্ড (তিন হাজার ৪০০ কেজি) পর্যন্ত ওজনের হয়। জলহস্তীর গড় ওজন পাঁচ হাজার ২৫০ পাউন্ড (দুই হাজার ৫০০ কেজি)। এ প্রাণীর গড় দৈর্ঘ্য কত? ১১ ফুট। এবার ছবি দেখো। অবসরে আঁকতেও পারো। কঠিন শব্দগুলো বড়দের কাছে বুঝে নিতে চেষ্টা করো। মনে রেখো, জলহস্তীর ইংরেজি Hippopotamus.
