ছোট্ট বন্ধুরা,
তোমাদের অনেকেই পুতুল নিয়ে খেলো, তাই না? বিভিন্ন ধরনের পুতুল রয়েছে। সম্ভবত বিশ্বের প্রথম পুতুল তৈরি করা হয়েছিল মাটি দিয়ে। এর পর আসে কাঠের পুতুলের যুগ। বর্তমানে পুতুল তৈরি করতে ব্যবহার করা হচ্ছে অসংখ্য উপাদান। সব যুগেই শিশুদের কাছে পুতুল ও পুতুল খেলা বিনোদন। তোমরা তো জানোই পুতুলের ইংরেজি উড়ষষ. এবার ছবি দেখো। ইচ্ছে করলে অবসরে আঁকতেও পারো।