ছোট্ট বন্ধুরা,
তোমরা সবাই ফুলকপি চেনো, তাই না? সবাই হয়তো ফুলকপি খেয়েও থাকবে। এটি কিভাবে খাওয়া হয়? মাছ দিয়ে রান্না করে খাওয়া হয়। কেউবা খায় ভেজে। ঝোল (স্যুপ) করেও এটি খাওয়া যায়।
ফুলকপি শীতকালীন সবজি। তবে হাল আমলের বছরগুলোয় অন্য ঋতুতেও পাওয়া যাচ্ছে। ফুলকপিতে রয়েছে আমিষ, শ্বেতসার, চর্বি, খনিজ লবণ, ভিটামিন-১, ভিটামিন-২, ভিটামিন সি, ক্যালসিয়াম, লোহা ইত্যাদি। মনে রেখো ফুলকপি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এবার ছবি দেখো। তোমরা তো জানোই ফুলকপির ইংরেজি Cauliflower. এবার ছবি দেখো এবং মজা করো। ইচ্ছে করলে অবসরে আঁকতেও পারো।
ছোট্ট বন্ধুরা,তোমরা সবাই ফুলকপি চেনো, তাই না? সবাই হয়তো ফুলকপি খেয়েও থাকবে। এটি কিভাবে খাওয়া হয়? মাছ দিয়ে রান্না করে খাওয়া হয়। কেউবা খায় ভেজে।...
