ছোট্ট বন্ধুরা,
একটি গণ্ডারের ক’টি শিং? তোমরা তো জানোই, কোনো জাতের গণ্ডারের শিং থাকে একটি। আবার কোনো জাতের থাকে দু’টি। তবে এ দু’টি শিং অন্য পশুর মতো পাশাপাশি থাকে না, একটার পেছনে থাকে অপরটি। গণ্ডার কোথায় বাস করে? বিভিন্ন দেশের জঙ্গলে। ভারত, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশে গণ্ডার আছে। সবচেয়ে বেশি আছে আফ্রিকা মহাদেশে।
গণ্ডারের চামড়া কেমন? ভীষণ পুরু আর ভাঁজ করা। রঙ অনেকটা কালচে ধরনের। কিছু সাদা রঙের গণ্ডারও আছে। এটিই সবচেয়ে বড় জাতের, লম্বায় ১০-১২ ফুট আর উচ্চতায় ৫-৬ ফুট। এবার ছবি দেখো। আঁকবে না কি?
-ইমরুল হাসান
ছোট্ট বন্ধুরা, একটি গণ্ডারের ক’টি শিং? তোমরা তো জানোই, কোনো জাতের গণ্ডারের শিং থাকে একটি। আবার কোনো জাতের থাকে দু’টি। তবে এ দু’টি শিং অন্য...
