(গত দিনের পর)
এবার কারো মনে আর দ্বিধা রইল না। সবাই এখন ডাম্পলিং কিনতে চাচ্ছে। উপস্থিত লোকেরা হুমড়ি খেয়ে পড়ে ডাম্পলিং কিনার জন্য। সবাই ডাম্পলিং খাবে। কিন্তু একটি কিংবা দু’টি নয়, সবাই তিনটি করে ডাম্পলিং খাবে। সবাই বলছে, আমাকে তিনটি ডাম্পলিং দিন, আমাকে তিনটি ডাম্পলিং দিন।
ডাম্পলিং খাওয়ার পাল্লা লেগে গেল এখন। লোকটির চারদিক ঘিরে ভিড় ক্রমেই বাড়তে লাগল। এ বলছে আমাকে তিনটি দিন, ও বলছে আমাকে তিনটি দিন, সে বলছে আমাকে তিনটি দিন। সবার মুখে একই রব। চারি দিকে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। যেন ডাম্পলিং খাওয়ার পাল্লা লেগে গেছে। বৃদ্ধলোকটি ডাম্পলিং দিতে দিতে হাঁপিয়ে উঠছেন। কেউ কিন্তু একটি কিংবা দু’টি ডাম্পলিং কিনছে না। তাই লোকটি ডাম্পলিংয়ের কোনো মূল্যই পাাচ্ছেন না। সবাই তিনটি করে ডাম্পলিং কিনছে। (চলবে)
