ছোট্ট বন্ধুরা,
জানো, ছাতিমগাছের ইংরেজি ব্ল্যাকবোর্ড ট্রি। এ গাছের আরো ইংরেজি নাম রয়েছে- ইন্ডিয়ান ডেভিল ট্রি, মিল্কউড পাইন, ডিটাবার্ক ইত্যাদি। গ্রামের বন্ধুরা সহজেই ছাতিমগাছ দেখতে পারো। কারণ গ্রামেই এ গাছ বেশি রয়েছে। রাজধানীর বন্ধুরাও এ গাছ দেখতে পারো। তেজগাঁও ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাতিমগাছ আছে। ছাতিম পাতার বিন্যাস কেমন? নজরকাড়া। ছাতিমের সব শাখার অগ্রভাগ ছত্রাকার এবং এর সাতটি পাতা সাজানো। এবার ছবি দেখো এবং মজা করো। অবসরে আঁকতেও পারো।
-ইমরুল হাসান
