(গত দিনের পর)

দেখতে দেখতে লোকটির সব ডাম্পলিং বিক্রি শেষ হয়ে গেল। বিক্রি শেষে এক তৃপ্তির হাসি দিয়ে লোকটি বলেন, তোমাদের তো দেখছি খুব খিদে পেয়েছিল। আমার ডাম্পলিং সব খেয়ে ফেললে তোমরা। আহা, তবুও তো তোমাদের অনেককেই দিতে পারিনি। কিছু মনে করো না। কাল আবার আসব। আরো বেশি ডাম্পলিং বানিয়ে নিয়ে আসব। কাল কাউকেই খালি মুখে ফিরে যেতে হবে না। লোকটি পাহাড়ের দিকে হাঁটতে থাকে। পাহাড়ের ওই পাড়ে তার ঘর। সেখানেই থাকেন তিনি।
যারা ডাম্পলিং নিতে পারেনি, তাদের মন খারাপ। ডাম্পলিং খাওয়ার এমন সুযোগ হাতছাড়া হলো তাদের। কাল তারা আগেভাগে এসে বসে থাকবে। লোকটির অপেক্ষায় খাকবে তারা। ফ্রি ফ্রি ডাম্পলিং খাওয়ার এমন সুযোগ কে হারাতে চায়?
বৃদ্ধলোকটি সবগুলো ডাম্পলিং বিক্রি করলেন। কিন্তু এক পয়সাও পেলেন না। সবাই দেখলো শূন্য পকেটে তিনি হেঁটে পাহাড় পেরিয়ে অন্য পাড়ে চলে গেলেন। লোকটিকে চলে যেতে অনেকেই দেখল। কিন্তু কারো মনে কোনো প্রতিক্রিয়া হলো না। (চলবে)