(গত দিনের পর)

তরুণটি আরো বলে, আপনার এই শূন্য হাতে ফিরে যাওয়া দেখে আমার বড় মায়া হয়। মানুষের আচরণ দেখে লজ্জা হয় খুব। দুদিন ধরে লক্ষ্য করছি আমি। আপনি আমাদের গ্রামে এসেছেন। ডাম্পলিং বিক্রি করছেন। অথচ ফ্রি টাকেই সবাই গ্রহণ করছে। কেউ আপনার কষ্টের কথা ভাবছে না। প্রতিদিন শূন্য হাতে ফিরে যাচ্ছেন আপনি। এটা দেখে তিন ডাম্পলিং খাওয়া লোকদের কারো মনে এতটুকুও করুণা হয় না? অবাক হই আমি। আপনি বৃদ্ধ হয়ে গেছেন। এতগুলো ডাম্পলিং বানাতে কত কষ্ট হয় আপনার। অথচ মাত্র দশ সেন্ট পয়সাও কেউ আপনাকে দিতে চায় না। কী নিদারুণ মানুষের মন। কী অবিবেচক সবাই! সবাই নিজের তৃপ্তি আর পেট পূর্তির কথাই ভাবে!
স্বার্থপর এই মানুষগুলোকে দেখে আমার বড্ড লজ্জা হয়। সেই সাথে মনের গভীর থেকে করুণা অনুভব করি আপনার প্রতি। এক ঝুড়ি ডাম্পলিং বহন করে আপনি আসেন আমাদের গাঁয়।
(চলবে)