(গত দিনের পর)
তোমাদের গ্রামের এই ছেলেটিই হবে আমার ছাত্র। তাকে আমি আমার অর্জিত বিদ্যাটুকু দান করে যাবো। বিদ্যার ভার বহন করার ক্ষমতা সবার থাকে না। এই ছেলেটির আছে। জ্ঞান গড়িমার সঠিক ব্যবহার এই তরুণ ছেলেটিই করতে পারবে।
বৃদ্ধ লোকটি এবার তরুণ ছেলেটিকে বলেন, হে বৎস, চলো আমার আশ্রমে, আমার ধ্যানগৃহে। তোমাকেই আমি শিখিয়ে দেব আমার জ্ঞান, আমার বিদ্যা। যে বিদ্যা সবার জন্য বয়ে আনচে কল্যাণ, বয়ে আনবে মঙ্গল। চলো হে তরুণ যুবক। চলো। আর দেরি নয়। মানবজীবন খুব দ্রুতই চলে যায়।
যুবকটির হাত ধরে বৃদ্ধলোকটি হেঁটে হেঁটে চলে গেলেন পাহাড়ের দিকে। উপস্থিত লোকেরা সবাই সেদিকে তাকিয়ে রইল। তাদের সবার মস্তক আজ অবনত। কত স্বার্থপরের মতোই না কাজ করেছে তারা। আজ বড় অনুতপ্ত। নুয়ে আছে সবার মাথা, লজ্জায় আর নিজের প্রতি ধিক্কারে। তারা আবার পাহাড়ের দিকে দৃষ্টি মেলে।
(চলবে)
(গত দিনের পর)তোমাদের গ্রামের এই ছেলেটিই হবে আমার ছাত্র। তাকে আমি আমার অর্জিত বিদ্যাটুকু দান করে যাবো। বিদ্যার ভার বহন করার ক্ষমতা সবার থাকে না।...
