(গত দিনের পর)
যেদিক হেঁটে হেঁটে চলে গেছে তরুণ ছেলেটি, আর শিক্ষক বৃদ্ধলোকটি।
সবাই তাকিয়ে আছে সেই দিকে। দূরে, বহু দূরে। এক সময় যুবকটির হাত ধরে বৃদ্ধলোকটি পাহাড়ের গায়ে অদৃশ্য হয়ে গেল। সবার দৃষ্টি আটকে গেল পাহাড়ে। ওই দূর পাহাড়ের অর্ধেকটা যেন নাই! এমনটি হলো কেন? পাহাড়টি দেখে যেন মনে হয়, কেউ পাহাড়ের এক পাশটা কেটে নিয়ে গেছে। অন্য পাশটা এখনো দাঁড়িয়ে আছে।
হারিয়ে যাওয়া বাকি আধেক পাহাড় কোথায় গেল? এমন প্রশ্নের উত্তর যেন গ্রামবাসীর কাছে এবার পরিষ্কার হয়ে যাচ্ছে। বাকি আধেক পাহাড়ের মাটি মানুষের লোভ, লালসা আর বুভুক্ষু পেটের মধ্যে চলে গেছে। হাভাতের মতো ডাম্পলিং খেয়ে খেয়েই যেন তারা পাহাড়ের আধেকটাই খেয়ে ফেলেছে। সেই থেকে গ্রামের লোকেরা পাহাড়টির নাম দিয়েছে আধেক পাহাড় বা বানপিন শান।
(শেষ)