ধরো, একটি পাতকুয়োর ভেতরে বসে আছো তুমি। এরপর উপরের দিকে তাকালে। পাতকুয়োর বাইরের জগৎ তোমার জানা নেই। কারণ, তোমার জন্ম এবং তোমার জীবন ওই কুয়োর ভিতরেই। কুয়োর ভেতরে তোমার খাওয়া-দাওয়া, সাঁতার কাটা, বেড়ে ওঠা জীবন। কুয়োটি ছাড়া পৃথিবীর আর কিছুই দেখোনি তুমি, আর কিছুই জানা নেই তোমার। কুয়োর চার পাশটা মাটির দেয়াল। কুয়োটাই তোমার জগৎ, কুয়োটাই তোমার পৃথিবী।
ধরো, কুয়োর পানিতে সাঁতার কেটে তুমি এক সময় একটি পাথরের উপর গিয়ে বসলে। তারপর উপরের দিকে তাকালে। কী দেখতে পাবে? ক্ষুদ্র এক টুকরো আকাশ। তাই নয় কি? আমারা যে আকাশটি দেখি, এত বড় আকাশ তোমার চোখের আড়ালে। তুমি দেখতে পাও না। তুমি শুধু দেখতে পাও গোলাকার আকাশের এক টুকরো মাত্র। তোমার কাছে মনে হবে আকাশ বুঝি ওইটুকুই। এর বাইরে আর কিছু নেই।
(চলবে)
ধরো, একটি পাতকুয়োর ভেতরে বসে আছো তুমি। এরপর উপরের দিকে তাকালে। পাতকুয়োর বাইরের জগৎ তোমার জানা নেই। কারণ, তোমার জন্ম এবং তোমার জীবন ওই কুয়োর...
