(গত দিনের পর)
অথবা পাথরের ওপর শুয়ে থাকে। শুয়ে শুয়ে পায়ের ওপর পা তুলে স্বপ্ন বুনে অথবা আকাশ দেখে। মাঝে মাঝে উপরের আকাশে মেঘমালা ভেসে যেতে দেখলে খুশিতে ভরে উঠে তার মন। ভাবে, এই পাতকুয়োর মতো এত সুন্দর জগত কী আর কোথাও আছে?
আসলে পাতকুয়োর বাইরেও যে বিশাল এক জগত আছে, সেটি কল্পনাতেও ছিল না তার।
একদিন হলো কী, খয়েরি রঙের এক শালিক পাখি উড়ে এসে কুয়োর ধারে গিয়ে বসে। পাতকুয়োর তলায় তখন ব্যাঙটি ছোট্ট এক পাথরের উপরে শুয়ে আকাশ দেখছিল। তার নজরে এলো পাখিটি। পাখিটি বলে, হ্যালো ব্যাঙ, তুমি কুয়োর ভেতরে কেন? বাইরে চলে এসো। ওপরে উঠে এসো।
ব্যাঙ বলে, না না। আমি যাবো না। আমি এখানেই ভালো আছি। এত সুন্দর পৃথিবী ছেড়ে কোথাও যাবো না আমি। ব্যাঙ আরো বলে, বরং তুমি চলে আসো এখানে। দেখো কী সুন্দর জগৎ আমার। চলে আসো, আমরা খেলা করি।
(চলবে)
(গত দিনের পর)অথবা পাথরের ওপর শুয়ে থাকে। শুয়ে শুয়ে পায়ের ওপর পা তুলে স্বপ্ন বুনে অথবা আকাশ দেখে। মাঝে মাঝে উপরের আকাশে মেঘমালা ভেসে যেতে...
