(গত দিনের পর)
ব্যাঙের এমন অবজ্ঞাপূর্ণ ভাব দেখে শালিকের বড্ড রাগ হয়। সে উড়ে চলে যায়।
পরের দিন শালিক পাখিটি আবার এসে বসে পাতকুয়োর কিনারে। উঁঁকি দিয়ে দেখতে চেষ্টা করে ব্যাঙটি কী করছে। সাঁতার কাটছে, নাকি পাথরের ওপর বসে আছে। উঁকি দিতেই সে দেখতে পায় ছোট্ট ব্যাঙ আরামে শুয়ে আছে এক টুকরো পাথরের ওপর। শালিক ডেকে বলে, হ্যালো ব্যাঙ। কী করছ হে?
ব্যাঙের মন আজ বেশ ভালো। তাই সে সাথে উত্তর দেয়, আরাম করছি গো। শুয়ে শুয়ে আকাশ দেখছি। তুমিও চলে আসো আমার এখানে। দেখো কী সুন্দর বাসস্থান আমার।
কিন্তু শালিকের মনে আজ অন্য ভাবনা, অন্য এক বিশাল পরিকল্পনা নিয়ে সে কুয়োর কিনারে এসেছে। তাই, ব্যাঙের আহবানে সে বলে, সত্যি বলছ? আমি আসব তোমার বাড়ি?
ব্যাঙ বলে, হুঁ আমি তো আসতেই বলছি। আসো আসো। আমার বাড়িটি এসে দেখে যাও।
(চলবে)