(গত দিনের পর)
ব্যাঙ শুধু মুখে বলে, এত্ত বড়? কত পানি আছে এখানে?
শালিক বলে, তা কি মাপার সাধ্য আছে কারো? এর চেয়েও অনেক বেশি পানি আছে নদীতে। আর নদীর চেয়ে বেশি পানি আছে সাগরে। পৃথিবীর সব নদীর পানি একত্র করলেও এক সমুদ্র পানির সমান হবে না।
ব্যাঙ বলে, সাগর কী?
শালিক বলে, সাগর হলো সব পানির আধার। তুমি তো জানো না ওহে পাতকুয়োর ব্যাঙ। এই জগতে সাত সাতটি সমুদ্র আছে। একেকটি সমুদ্রের পানি এত বিশাল যে পৃথিবীর সব নদীর পানি এক করলেও এক সমুদ্রের পানির সমান হবে না।
ব্যাঙ শুনে অবাক হয়। মনে মনে ভাবে, আমি এতদিন কোথায় ছিলাম? কোন পাতকুয়োর জগতে ছিলাম? কিন্তু মুখে কিছু বলে না।
দূরের উঁচু একটা কিছু দেখে ব্যাঙ আবার শালিককে জিজ্ঞেস করে, ওই উঁচু ওটা কী?
শালিক : ওটা পাহাড়। (চলবে)
(গত দিনের পর)ব্যাঙ শুধু মুখে বলে, এত্ত বড়? কত পানি আছে এখানে?শালিক বলে, তা কি মাপার সাধ্য আছে কারো? এর চেয়েও অনেক বেশি পানি আছে...
