(গত দিনের পর)
একদিন তার বাবাও চলে গেলেন পৃথিবী ছেড়ে। দুই সন্তানের জন্য তিনি রেখে গেলেন ছোট্ট একটি বাড়ি ও তিনটি ভেড়া। আর কোনো সহায় সম্বল ছিল না ওই বৃদ্ধের। বাবার মৃত্যুতে এতিম হয়ে গেল দুই ভাইবোন। বাবার শোকে কয়েকটা দিন বসে বসে কাটল তাদের। কিন্তু বসে খেয়ে রাজার ধনও যে শেষ হয়ে যায়। বোনকে বাড়িতে রেখে একদিন কাজের সন্ধানে বের হয় বালক মেষপালক। সঙ্গে নিয়ে যায় বাবার রেখে যাওয়া তিনটি ভেড়া।
ভেড়াগুলো বিক্রি করবে সে। হেঁটে হেঁটে অনেকট পথ চলে এলো সে ভেড়া তিনটি নিয়ে। কিন্তু ভেড়া বিক্রি করবে কোথায়? কিছুই জানা নেই মেষপালক বালকের। গ্রাম ছেড়ে অনেক দূর চলে এসেছে। আর কতদূর গেলে সে ভেড়া তিনটি বিক্রি করতে পারবে? অথবা কোনো হাট খুঁজে পাবে? নিজেকেই প্রশ্ন করে মেষপালক। সে সামনে তাকায়। দেখে একটি লোক তিনটি কুকুর নিয়ে এদিকে আসছে। কাছাকাছি হতেই দেখে বিশাল ভয়ঙ্কর তিনটি কুকুর। লোকটার চেহারাও অদ্ভুত। পরনের পোশাক তার বিচিত্র রঙের। জাদুকরের মতো দেখতে। আসলেই কি তাই? লোকটি কি জাদুকর? সাথের কুকুর তিনটি কি অন্য কিছু? নাকি সত্যিকারের কুকুর। মেষপালক এমন ভয়ঙ্কর কুকুর কখনো দেখেনি।
(চলবে)