গাড়িটি মেষপালকের দিকেই আসছে। গাড়ির সামনে কোচম্যান বা চালক বসা। তার পোশাকটিও কালো, ঝিম কালো। কোচম্যান আরো খানিকটা কাছে এলে মেষপালক বলে, শুভ সন্ধ্যা হে কোচম্যান। নিশ্চয় কোনো ধনী লোকের লাশ এটা?
কোচম্যান : কী যা তা বলছ হে! গাড়ির ভেতরে কোনো লাশ নেই। কোনো শব নিয়ে যাচ্ছি না আমি।
মেষপালক : তাহলে? কালো কাপড় মোড়ানো কেন? কোচের ভিতরে কী? কেন এটি এমন করে ঢেকে রেখেছ কালো কাপড়ে?
কোচম্যান : কোচের ভিতরে বসে আছেন আমাদের রাজকন্যা। এ রাজ্যের রাজার মেয়ে সে।
মেষপালক : রাজার মেয়ে? তা হলে এমন শোকের গাড়িতে কেন? তাকে তো নিয়ে যাবে লাল টুকটুকে কোনো গাড়িতে করে। কালো রঙের শোকের গাড়িতে করে নিয়ে যাচ্ছ কেনো?
কোচম্যান : রাজকন্যারকে নিয়ে যাচ্ছি ড্রাগনের কাছে। ওই যে দূরে, একটি জলাভূমি দেখতে পাচ্ছ? রাজকন্যাকে সেখানেই নিয়ে যাচ্ছি। (চলবে)ংু