ছোট্ট বন্ধুরা,
তোমরা জানো, সিলেট বিভাগ কমলালেবুর জন্য বিখ্যাত। আমাদের দেশে সাধারণত রোগীদের এ ফল খেতে দেয়া হয়। কমলার রয়েছে অনেক উপকারিতা। এটি খেলে খিদে বাড়ে, খাওয়ার রুচি বৃদ্ধি পায় আর বাড়ে শরীরের বল। বেশি পরিশ্রমের পরে অন্যান্য খাবারের সাথে কমলালেবু খেলে কান্তি দূর হয়। এটি ভিটামিন ‘সি’ এর ঘাটতি পূরণ করে। টক স্বাদের কমলালেবু শরীরের চর্বি কমায়। কমলাতে রয়েছে বিভিন্ন উপাদান। এগুলোর মধ্যে খনিজ পদার্থ, আঁশ, আমিষ, শর্করা, ক্যালসিয়াম, লৌহ ও ভিটামিন ‘সি’ এর কথা উল্লেখ করা যেতে পারে।