(গত দিনের পর)
এমন ভাব যেন, সে একাই খেয়ে ফেলবে এত্তোবড় ড্রাগনকে। গোলমরিচকে এগিয়ে যেতে দেখে লবণ ও সরিষাও পিছু নেয় তার। কর্দমাক্ত জলাশয় হামাগুড়ি দিয়ে তিন কুকুর সাঁতরিয়ে এগিয়ে যাচ্ছে ড্রাগনের দিকে। ড্রাগনটি ততক্ষণে মাটি ফুঁড়ে উঠে এসেছে।
কুকুরগুলোকে দেখে মুখ হা করে নিঃশ্বাস ছাড়ল ড্রাগন। এক গোলা আগুন কুণ্ডলী পাকিয়ে বেরিয়ে এলো ড্রাগনের মুখ থেকে। আর তখনই তিন কুকুরে সামনের পা দিয়ে ঝাপটা মেরে পানি ছিটাল। পানির ঝাপটায় নিভে গেল আগুনের গোলা। এবার তিন কুকুর তিন দিকে ছড়িয়ে পড়ে। ঘিওে ফেলে ড্রাগনকে। এরপর শুরু হয় লড়াই।
তিন কুকুর তিনি দিক থেকে ঝাঁপিয়ে পড়ে ড্রাগনের ওপর। কুকুরের কোনো ভয় ডর নেই। মরার ভয় করে না তারা। ড্রাগন মুখ দিয়ে ঘোড়ার মতো করে হেস্রা ধ্বনি করছে। আর তখনই তার মুখ থেকে আগুনের গোলা বেরিয়ে আসছে। কিন্তু কর্দমাক্ত পানিতে ড্রাগনের আগুনের গোলার তেজ কোনো কাজেই আসছে না। (চলবে)
(গত দিনের পর)এমন ভাব যেন, সে একাই খেয়ে ফেলবে এত্তোবড় ড্রাগনকে। গোলমরিচকে এগিয়ে যেতে দেখে লবণ ও সরিষাও পিছু নেয় তার। কর্দমাক্ত জলাশয় হামাগুড়ি দিয়ে...
