ছোট্ট বন্ধুরা,
তোমরা সংবাদপত্র বা টেলিভিশনের কল্যাণে বিভিন্ন ধরনের প্রাণী সম্পর্কে ধারণা পেয়েছ। হয়তো আর্ডউল্ফ সম্পর্কেও তোমরা জেনে থাকবে। এটি আফ্রিকা মহাদেশের প্রাণী। ছোট্ট স্তন্যপায়ী এ প্রাণী দেখতে অনেকটা হায়েনার মতো। পৃথিবীতে এ ধরনের প্রাণী বেশি টিকে নেই। আর্ডউল্ফ একধরনের পতঙ্গভোজী প্রাণী। তার মানে এটি কীটপতঙ্গ খায়। পূর্ব ও উত্তরপূর্ব আফ্রিকায় একে দেখা যায়। আর্ডউল্ফ (Aardwolf) মানে ‘earth wolf.’ বাংলায় একে আমরা মাটিনেকড়ে বলতে পারি। এবার ছবি দেখো।
-ইমরুল হাসান
