ছোট্ট বন্ধুরা,
তোমরা নিশ্চয়ই বাংলা ও বাংলার নবাবদের সম্পর্কে জানো। মোগল সাম্রাজ্যের যুগে সম্রাটের দুর্বলতায় ভারতের বিভিন্ন অঞ্চলে প্রায় স্বাধীন বেশ ক’টি রাজ্য গড়ে ওঠে। এগুলোরই একটি বাংলা। তখন বাংলা বলতে বোঝাত বাংলা, বিহার ও উড়িষ্যাকে। তার মানে আজকের স্বাধীন বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ, বিহার ও উড়িষ্যা নিয়ে গঠিত ছিল বাংলা। বাংলা শাসন করত নবাব। নবাব মানে রাজা বা বাদশাহ।
মনে রেখো, ভারতের বর্তমান ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়েছে বিহার রাজ্য থেকে। তার মানে বাংলার নবাব ঝাড়খণ্ড রাজ্যও শাসন করতেন।
বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খান এবং শেষ নবাব সিরাজউদ্দৌলা। -ইমরুল হাসান
ছোট্ট বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বাংলা ও বাংলার নবাবদের সম্পর্কে জানো। মোগল সাম্রাজ্যের যুগে সম্রাটের দুর্বলতায় ভারতের বিভিন্ন অঞ্চলে প্রায় স্বাধীন বেশ ক’টি রাজ্য গড়ে ওঠে।...
