প্রশ্ন : সুদভিত্তিক কোম্পানি যেমন- ব্যাংকে চাকরি করা নিকটাত্মীয়দের দেয়া উপহার যেমন- জামাকাপড় ব্যবহার করা যাবে কি? বা তাদের বাসায় খাওয়া যাবে কি? উল্লে­খ্য, না খেলে রক্তের সম্পর্ক ছিন্ন হওয়ার আশঙ্কাআছে।

উত্তর : যাদের উপার্জনের বেশির ভাগ হারাম তাদের টাকা-পয়সা, খাওয়াদাওয়া, উপহার থেকে বিরত থাকবেন। তবে কৌশলে করবেন, আত্মীয়তার সম্পর্ক যেন ছিন্ন না হয়। নিরুপায় হয়ে খেলে আশা করি গুনাহ হবে না।
ফতোয়া বিভাগ, আস সুন্নাহ ট্রাস্ট