ইসলাম ধ্বংস করে যেসব জিনিস
তাবিয়ি জিয়াদ ইবনে হুদায়র রহ. থেকে বর্ণিত- তিনি বলেন, একদা উমার রা: আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কি বলতে পারো ইসলাম ধ্বংস করবে কোন জিনিসে? আমি বললাম, আমি বলতে পারি না। তখন তিনি (উমার রা:) বললেন, আলেমদের পদস্খলন, আর আল্লাহর কিতাব কুরআন নিয়ে মুনাফিকদের ঝগড়া-বিবাদ বা তর্ক-বিতর্কে লিপ্ত হওয়া এবং পথভ্রষ্ট শাসকদের শাসনই ইসলামকে ধ্বংস করবে।
- সুনানে দারিমি-২১৪, মিশকাতুল মাসাবিহ-২৬৯