(গত দিনের পর)

রাজকন্যা মনে মনে বলেন, ‘এই কালো কুচকুচে নীতিভ্রষ্ট কপোট মনের কোচম্যানকে বিয়ে করার চেয়ে বরং ড্রাগনের ডিনারের আহার হওয়াই আমার জন্য ভালো ছিল।’
কন্যাকে কাছে পেয়ে রাজার এবার হুঁশ ফিরে এলো। আনন্দের আতিশয্যে তিনি যে ঘোষণা দিয়েছেন, কোচম্যানের সাথে রাজকন্যার বিয়ের ঘোষণা, এ জন্য মর্মাহত হলেন তিনি। আনন্দের আতিশয্যে ঘোষণাটি দিয়ে ফেলেছিলেন। এখন উপায়? এ যে রাজার আদেশ। এ আদেশ অমোঘ নিয়তি হয়ে যায়।
রাজা পরিস্থিতি বুঝতে পারলেন। তিনি আরেক ঘোষণা দিলেন, সবাইকে বলে দাও, বড় এক আতঙ্ক থেকে ফিরে এসেছে রাজকন্যা। নিজেকে এখনো সে সামলিয়ে নিতে পারেনি। মেয়ে তার কিছুটা স্বাভাবিক হোক, বিয়ের বিষয়টা পরেও ভাবা যাবে। এ ঘোষণায় প্রাসাদে বিয়ের আনন্দের কিছুটা ভাটা পড়ে। (চলবে)