জানো, আধুনিক সভ্যতার অপরিহার্য জিনিস টায়ার। রেলগাড়ি ছাড়া আর সব গাড়িতেই এখন টায়ার লাগে।
প্রায় ১৩৫ বছর আগে জন বয়ড ডানলপ নামে ব্রিটেনের একজন পশুচিকিৎসক তার ছোট্ট ছেলেকে একটা সাইকেল কিনে দিয়েছিলেন। সাইকেল চড়তে সেই ছেলেটি মোটেই আরামবোধ করত না। এ কারণে তিনি ওই সাইকেলে রাবারের টায়ার লাগিয়ে দেন। ফলে চাকা উঁচু হলো, আর মাটিতে চলার গতি গেল বেড়ে।
বর্তমান বিশ্বে ডানলপ একটি পরিচিত নাম। এটি বিশ্বের বিখ্যাত এক টায়ার কোম্পানির নাম। ডানলপ নামটি এসেছে সেই পশুচিকিৎসকের ছেলের নাম থেকে। ওই চিকিৎসকই চাকায় লাগানোর টায়ার আবিষ্কার করেন।
টায়ার লাগানোর জন্যই এখন ঝাঁকিবিহীনভাবে সব গাড়ি চলতে পারছে। বেশ আরাম হয়েছে। টায়ার ছাড়া এখন আর কোনো চাকা বা গাড়ির কথা ভাবাই যায় না। টায়ার প্রথম প্রচলিত হয় ইংল্যান্ড ও আয়ারল্যান্ডে।
বিশ্বের বিভিন্ন দেশে টায়ার কারখানা আছে। দেশগুলোর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ব্রিটেন ও ফ্রান্সের কথা উল্লেখ করা যায়।
জানো, আধুনিক সভ্যতার অপরিহার্য জিনিস টায়ার। রেলগাড়ি ছাড়া আর সব গাড়িতেই এখন টায়ার লাগে। প্রায় ১৩৫ বছর আগে জন বয়ড ডানলপ নামে ব্রিটেনের একজন পশুচিকিৎসক...
