(গত দিনের পর)
এ কথা শুনে সটান দাঁড়িয়ে যায় মেষপালক। তারপর সে ওয়েটারকে বলে, কী বললে তুমি? রাজকন্যার বিয়ে?
ওয়েটার : জি স্যার। মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছে আমাদের রাজকন্যা। তাকে বাঁচিয়েছে তাাদেরই কোচম্যান। তার সাথেই রাজকন্যাকে সঁপে দেয়া হবে।
মেষপালক আর দেরি করে না। খাবার খাওয়ার সময় নেই তার। তিন কুকুরকে নিয়ে দ্রুত বের হয়ে আসে হোটেল থেকে। তারপর সটান চলে যায় রাজপ্রাসাদের ফটকে। রাজার কাছে জরুরি বার্তা নিয়ে এসেছে সে- প্রহরীকে এ কথা বলায় তাকে ভিতরে ঢোকার অনুমতি দেয়া হয়। কিন্তু কুকুর তিনটিকে নিয়ে যাওয়ার অনুমতি পেল না সে। কুকুরগুলো বাইরে অপেক্ষা করছে। মেষপালক নির্দ্বিধায় ঢুকে পড়ে রাজপ্রাসাদে। বড় বড় অট্টলিকায় সাজানো বিশাল রাজপ্রাসাদ। কিন্তু সেদিকে নজর দেয়ার সময় নেই তার। সে সরাসরি চলে যায় রাজার দরবারে। (চলবে)