ছোট্ট বন্ধুরা,
তোমরা সবাই আলমারি চেনো। বলতে পারো আলমারি কী? এটি জিনিসপত্র রাখার জন্য কপাট ও তাকযুক্ত আধার। এতে যে শুধু তাকই থাকে, তা কিন্তু নয়। কোনো কোনো আলমারিতে নিচের দিকে দু’টি দেরাজ (ড্রয়ার) থাকে। আবার ওপরের দিকেও ছোট দেরাজ থাকতে পারে। এগুলোতে সাধারণত গৃহিণীরা দৈনিক খরচের টাকা, স্বর্ণালঙ্কার, অন্যান্য গয়না ইত্যাদি রাখেন। অনেক আলমারিতে ওপরের দিকে পোশাক ঝুলিয়ে রাখার ব্যবস্থাও থাকে। নিচের দিকের বড় দেরাজেও কেউ কেউ পোশাক রাখেন। তার মানে কোনো কোনো আলমারিকে পোশাকভা-ার (ওয়ারড্রোব) হিসেবেও ব্যবহার করা যায়। এবার ছবি দেখো এবং মজা করো।