(গত দিনের পর)
প্রাসাদের সবাই তাদের নিজ নিজ কক্ষে ঘুমিয়ে আছে। মেষপালক সরাসরি রাজার শয়নকক্ষে গিয়ে হাজির। সঙ্গে তার কুকুর তিনটিও। নাক ডেকে ঘুমাচ্ছেন রাজা। লবণ লাফ দিয়ে রাজার পালঙ্কের ওপর উঠে পড়ে। সে তার সাদা লেজ নেড়ে রাজার ঘুম ভাঙাতে চায়। ততক্ষণে ভোরের আলো ফুটে উঠেছে। শয়নকক্ষের পর্দা গলে হালকা আলো ঢুকছে।
রাজার ঘুম ভেঙে গেল। নিজের খাসকামড়ায় তিনটি কুকুর দেখে তিনি চমকে ওঠেন। প্রহরীকে ডাকবেন ঠিক তখনই মেষপালক বলে, থামুন হে মহামান্য রাজা। খানিকক্ষণ মুখ বুঁজে থাকুন। শুনুন আমার কথা। ভয় নেই আপনার। আমি নিজের স্বার্থ হাছিলের জন্য আসিনি। আপনার এবং আপনার মেয়ের ভালোর জন্যই এসেছি। মেষপালক রাজার আরো একটু কাছে এগিয়ে যায়। তারপর নিজের পকেট থেকে প্রাগনের বিষদাঁতটি বের করে রাজার চোখের সামনে তুলে ধরে। ভোরের আবছায়া আলোয় ড্রাগনের বিষদাঁতটি স্পষ্ট দেখা যায়। (চলবে)
