(গত দিনের পর)
মেষপালক বলে, অবশ্যই কুকুরগুলোকে সামলাব আমি। ভয় পাবেন না। ওরা আপনার কোনো ক্ষতি করবে না। মেষপালক হাতের ইশারা দেয়। চুপ হয়ে যায় কুকুরগুলো। রাজা বললেন, তোমরা আপাতত বাইরের অতিথিশালায় গিয়ে বসো। আমি আসছি তোমাদের সাথে কথা বলতে।
মেষপালক তার কুকুরগুলোকে নিয়ে বাইরে চলে আসে। সে অতিথিশালায় গিয়ে বসে না। তার পরিবর্তে কুকুরগুলোকে নিয়ে সে বাইরের খোলা জায়গায় খেলা করতে থাকে। এমন ভাব যেন তারা এ প্রাসাদেরই লোক। মনে কোনো উদ্বিগ্নতা নেই। কারো দিকে ভ্রƒক্ষেপও নেই। ডন্ট কেয়ার মুড। যেন সব কিছু স্বাভাবিক।
এদিকে, রাজা শয়নকক্ষ ছেড়ে তার মেয়ের কক্ষে চলে যান। তাকে ডেকে তুলে সব কথা খুলে বলেন। বাবার কাছ থেকে কথাগুলো শুনে রাজকন্যা বলেন, হ্যাঁ বাবা, আমি কোচের ভিতর বসে কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনেছি। (চলবে)