বনমানুষ মানুষ নয়- এ বিষয়ে তোমাদের নিশ্চয়ই ধারণা আছে। এটি কী? পশু বা জন্তু। লেজ নেই এ রকম বড় জাতের বানরকে বলা হয় বনমানুষ। এ প্রাণী কয় প্রজাতির? তিন প্রজাতির - শিম্পাঞ্জি,ওরাং-উটাং ও গরিলা। আজ জানবে তোমরা শিম্পাঞ্জি সম্পর্কে।
শিম্পাঞ্জির চেহারা কালো কুচকুচে। বনমানুষের মধ্যে শিম্পাঞ্জিই সবচেয়ে চালাক। তবে আকারে সবচেয়ে ছোট। দাঁড়ালে তিন থেকে চার ফুটের মতো হয়। এটি কিভাবে হাঁটে? খাড়াভাবে। এ জন্তু দাঁড়ালে হাত দুটো পৌঁছে হাঁটু পর্যন্ত।
শিম্পাঞ্জি কী খায়? ফলমূল, গাছের কচিপাতা ইত্যাদি। পোষা শিম্পাঞ্জি মানুষের অনুসরণে মানুষের খাদ্যই বেশি পছন্দ করে। পাউরুটি, ভাত, কলা, সিদ্ধ ডিম, আপেল, শসা ইত্যাদি খায়। শিম্পাঞ্জি অনুকরণপ্রিয়। মানুষকে যা করতে দেখে তাই করতে চায়। শেখালে শেখে। কোট-প্যান্ট পরা, সার্কাসে সাইকেল চালানো এমনকি চলচ্চিত্রে অভিনয় করে নিখুঁতভাবে। কোনো কোনো শিম্পাঞ্জি চেয়ার-টেবিলে বসে ছুরি, কাঁটাচামচ ব্যবহার করে খাবার খায়। পশ্চিম আফ্রিকার জঙ্গলে শিম্পাঞ্জি দেখা যায়।